বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির টেলার বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৩ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার, (টেলার)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: উল্লেখ করা হয়নি।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: প্রবেশন পিরিয়ডে বেতন হবে ৩৬,০০০ টাকা। প্রবেশন পিরিয়ড ছয় মাস। প্রবেশন সফলভাবে শেষে বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬।