News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
‘ঘনিষ্ঠ দৃশ্যের জন্য প্রস্তুতি লাগেনি’

‘ঘনিষ্ঠ দৃশ্যের জন্য প্রস্তুতি লাগেনি’

এমিলি ব্রন্টের ক্ল্যাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘উদারিং হাইটস’-এ থাকা ঘনিষ্ঠ ও আবেগঘন দৃশ্যগুলো নিয়ে দর্শক ও অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা চলছে। এসব দৃশ্যের জন্য কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন সিনেমাটির প্রধান অভিনেত্রী মার্গো রবি।

তিনি বলেন, এসব দৃশ্য শুট করা ছিল ছবির অন্যান্য দৃশ্যের মতোই স্বাভাবিক। রবি ও জ্যাকব এলর্দি অভিনীত ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে। সাহসী ও আবেগপ্রবণ উপস্থাপনার কারণে ছবিটি ইতিমধ্যেই ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

১৮৪৭ সালে প্রকাশিত এমিলি ব্রন্টের সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত এই নতুন সংস্করণটি পরিচালনা করেছেন এমারেল্ড ফেনেল। তিনি জানিয়েছেন, এটি হবে গল্পটির একেবারে নির্ভীক ও আবেগে ভরপুর পুনঃকথন। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনায় রয়েছে—বিশেষ করে রবি ও এলর্দির পর্দার রসায়নও প্রশংসা কুড়িয়েছে।

গত ২৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে ছবিটির প্রিমিয়ারে পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রবি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলেন। তিনি জানান, এসব দৃশ্যের জন্য কোনো বিশেষ প্রস্তুতি নিতে হয়নি।
রবি বলেন, ‘এগুলো অন্য সব দৃশ্যের মতোই ছিল। ছবিটি আমাদের সবার কাছ থেকেই অনেক কিছু দাবি করে।’

তিনি আরও জানান, চরিত্রটি ছিল আবেগের দিক থেকে অত্যন্ত গভীর ও তীব্র। নিজের অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমার চরিত্র প্রায় প্রতিটি দৃশ্যেই কাঁদে। কিন্তু তবু এটা ছিল দারুণ আনন্দের অভিজ্ঞতা। এমন একটি চরিত্রে অভিনয় করতে ভালো লেগেছে, যে মুহূর্তের মধ্যেই এক আবেগ থেকে আরেক চরম আবেগে চলে যায়।’

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভোগ–এ দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি অতিরিক্ত সাহসী—এমন ধারণা নিয়েও কথা বলেন মার্গো রবি। তিনি বলেন, ছবিটিতে সাহসী দৃশ্য থাকলেও এটি মূলত রোমান্টিক ঘরানার কাজ।

তাঁর ভাষায়, ‘সবাই ভাবছে ছবিটিতে অনেক অন্তরঙ্গ দৃশ্য থাকবে। আমার মনে হয় মানুষ দেখতে গিয়ে অবাক হবে। এটা বলতে চাই না যে এতে যৌন উপাদান নেই; কিন্তু এটি যতটা না সাসহী, তার চেয়ে বেশি রোমান্টিক।’

হালকা মেজাজে, সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে তিনি সিনেমাটির প্রদর্শনীর একটি অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, সেই রাতে তাঁর বন্ধুদের প্রতিক্রিয়া ছিল বেশ নাটকীয়।

রবি বলেন, ‘ওটা ছিল একেবারে পাগলাটে রাত। বিশেষ সেই প্রদর্শনীতে প্রায় ২০ জন নারী ছিলেন, তাঁরা যেন উত্তেজনায় ফেটে পড়ছিলেন। তাঁরা আগেই কয়েক গ্লাস পান করেছিলেন। সিনেমা শুরু হতেই তাঁরা এত জোরে চিৎকার করছিলেন!’

জ্যাকব এলর্দির পর্দায় উপস্থিতি নিয়ে মজা করে তিনি আরও বলেন, ‘যখন জ্যাকব পর্দায় এল, মনে হলো যেন রিখটার স্কেলে কিছু নড়ে উঠল—তারা এত জোরে চিৎকার করছিল। সত্যি বলতে, তখন মনে হচ্ছিল, সে যদি সামনে হাজির হতো, তারা হয়তো তাকে খেয়েই ফেলত! তাই ভালোই হয়েছে সে সেখানে ছিল না।’

‘উদারিং হাইটস’ আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, ভালোবাসা দিবসের ঠিক আগের দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS