News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র বন্ধ করে দিল হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র বন্ধ করে দিল হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন সোমবার ( ২২ ডিসেম্বর) শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে।

শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েতের পর বিক্ষোভ মিছিল শেষে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র ভাঙচুর করেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা।

বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্রে ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠানকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS