প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীর শাহবাগ ও বাংলামোটর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে এ পুলিশ মোতায়েন করা হয়।  

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে। সে কারণে সতর্কতার অংশ হিসেবে এখানে ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে।

আমাদের সিনিয়র স্যাররাও ঘটনাস্থলে রয়েছেন।

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে নতুন করে হামলার কোনো আশঙ্কা বা নির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, তেমন কিছু নয়। ওদিকে ঝামেলা হচ্ছে, যদি সেটা এদিকে ছড়িয়ে পড়ে—এই আশঙ্কা থেকেই আমরা অবস্থান নিয়েছি।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।প্রথম আলোতে হামলার ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়। একইভাবে ডেইলি স্টারের পক্ষ থেকে করা মামলায় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই ঘটনার পর পুলিশের অভিযানে এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS