কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে দুই দিন ভোটের আলোচনা করবে ইসি

কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে দুই দিন ভোটের আলোচনা করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করতে তিনদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো নির্বাচন কমিশন (ইসি)। এ সময় তারা একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান ও কর্মশালা করবেন।

 বুধবার (১৩ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানান।  

এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার।একই ফ্লাইটে থাকবেন ইসির সিনিয়র সচিবও। কক্সবাজারে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় উঠবেন তারা।শুক্রবার (১৫ মে) থেকে ১৬ মে পর্যন্ত একই হোটেলে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়” শীর্ষক কর্মশালায় অংশ নেবেন। এরপর ১৬ মে বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরবেন সবাই।

কর্মশালায় মাঠ কর্মকর্তাদের কাছ থেকে ভোটে তাদের অভিজ্ঞতা অর্জন করেছেন, সমস্যা ও সমাধান কী তা শুনবেন। একই সঙ্গে নেবেন প্রস্তাবনাও। ইতিমধ্যে ঢাকাতে গত মঙ্গলবার একটি কর্মশালা সম্পন্ন করেছে সংস্থাটি।

কর্মশালায় মাঠ কর্মকর্তাদের কাছ থেকে ভোটে তাদের অভিজ্ঞতা অর্জন, সমস্যা ও সমাধান কী তা শুনবেন। একই সঙ্গে নেবেন প্রস্তাবনাও। ইতিমধ্যে ঢাকাতে গত মঙ্গলবার একটি কর্মশালা সম্পন্ন করেছে সংস্থাটি।

জানা যায়, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ তার সঙ্গে স্বামী একএম ইহসানুল হককে নিয়ে যাবেন। এছাড়া যাবেন একান্ত সচিব রৌশন আবরা বেগম।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও তার সহধর্মিনী মিসেস শাহীদা চৌধুরীকে সঙ্গে নেবেন। থাকবেন তার একান্ত সচিব এএসএম জাকির হোসেন।

সিইসি এএমএম নাসির উদ্দিন সঙ্গে নিবেন একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমকে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সঙ্গে নেবেন একান্ত সচিব এসএম হাবিবুর রহমানকে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারও তার একান্ত সচিবকে সঙ্গে নিচ্ছেন। ইসি সচিব আখতার আহমেদের সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. মোখলেছুর রহমান।

এই সফর ও কর্মশালার পুরো ব্যয় নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প থেকে বহন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS