News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ডিএমপির ৭ যুগ্ম-কমিশনারকে বদলি

ডিএমপির ৭ যুগ্ম-কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে অপারেশন্স বিভাগের সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোহাম্মদ ওসমান গণিকে লজিস্টিকস বিভাগে, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি), গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপির ট্রেনিং বিভাগে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS