News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় মামলা ১৭৭৯, জরিমানা ৭৩ লাখ টাকা 

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় মামলা ১৭৭৯, জরিমানা ৭৩ লাখ টাকা 

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুদিনে ট্রাফিক আইন ভাঙায় ১ হাজার ৭৭৯টি মামলা ও ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।  

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ও শুক্রবার (১৮ অক্টোবর) দুদিনে ডিএমপির ট্রাফিক বিভাগে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।  

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS