News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
স্ত্রীসহ সাবেক সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

দুদকের আবেদনের মঙ্গলবার (০১ অক্টোবর) পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যজন হলেন বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া।  

শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।

দুদকের পক্ষে দুটি আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

শুনানি শেষে পৃথক আদেশে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS