News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে: উপদেষ্টা বিধান রঞ্জন

ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে: উপদেষ্টা বিধান রঞ্জন

ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

উপদেষ্টা বলেন, ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে।ব্যক্তির জন্য, সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে। এর প্রতিকার হচ্ছে বই পাঠ। বই পাঠ চিন্তার বিকাশের, কল্পনার বিকাশের সহায়তা করে। মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অডিটরিয়ামে সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার বা যেকোনো সংস্কারের সুফল হবে না, যদি না মানুষের সংস্কার না হয়। মানুষের সংস্কার করতে না পারলে কোনো ফল হবে না। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

উপদেষ্টা বলেন, পাঠাগার মানুষের সংস্কার করতে পারে। পড়াশোনার মাধ্যমে পাঠাভ্যাসের মাধ্যমে এর সংস্কার করতে পারে। সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ। আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাঠাভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS