News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
দীলিপ-দোলনের নামে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

দীলিপ-দোলনের নামে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে বহিষ্কৃত এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার একটি মানহানি মামলা হয়েছে।

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল মামলাটি দায়ের করেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব।

তিনি বলেন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বুধবার আদালতে মানহানির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়াল বাজুসের বর্তমান কমিটিকে বাইরে অবৈধ বলে প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়া বাংলাদেশ সরকার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে থেকে যে ভ্যাট পায়, তা সরকারের সাথে আলোচনা করে যেন কমানো হয় সেজন্য কমিটিকে তারা দু’জন বারবার চাপ প্রয়োগ করছিলেন।

অন্যদিকে, সরকার যেন নির্ধারিত ভ্যাট পায় সে লক্ষ্যে কাজ করে বর্তমান কমিটি। এতে করে দোলন ও দীলিপ ক্ষিপ্ত হয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক রটনা চালাতে থাকেন। কখনও লিফলেটের মাধ্যমে বা কখনও বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে।

অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব জানান, লাগাতার অপপ্রচার চালানোর দায়ে বুধবার এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়। এই মামলা দায়েরের পর আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS