News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
শিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেপ্তার

শিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনায় ছাত্রদের ওপর গুলি করে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাসিরকে পাবনায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS