News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
কার্গো জাহাজে হুতিদের হামলা, নাবিক গুরুতর আহত

কার্গো জাহাজে হুতিদের হামলা, নাবিক গুরুতর আহত

এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি কার্গো জাহাজে আঘাত করেছে। এতে ক্রুদের একজন গুরুতর আহত হয়েছেন।খবর আল জাজিরার।  

পালাউ পতাকাবাহী, ইউক্রেনের মালিকানাধীন এবং পোল্যান্ড-পরিচালিত এম/ভি ভারবানা নামের ওই জাহাজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়। হামলা চলাকালে বেসামরিক এক নাবিক গুরুতর আহত হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি জানায়।

সেন্টকম বলেছে, ইউএসএস ফিলিপাইন সি থেকে একটি এয়ারক্র্যাফট আহত ওই নাবিককে আরেকটি জাহাজে নিয়ে যায় চিকিৎসার জন্য।

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।  

তারা বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবেই এসব হামলা। গাজায় যুদ্ধে এ পর্যন্ত ৩৭ হাজার ২৩২ জনের প্রাণ গেছে।  

বৃহস্পতিবার ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, ২৪ ঘণ্টায় তারা তিনটি জাহাজে হামলা চালিয়েছে। সেই তিন জাহাজের একটি হলো ভারবেনা।

সংগঠনটি বলে, গাজা উপত্যকায় বাসিন্দাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিশোধ নিতে এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালিয়েছে।  

বৃহস্পতিআর সকালে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকেএমটিও সেন্টার জানায়, একটি জাহাজে হামলা হয় এবং আগুন ধরে যায়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS