News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
হাঙ্গেরিকে ২শ মিলিয়ন ইউরো জরিমানা করল ইউরোপীয় আদালত

হাঙ্গেরিকে ২শ মিলিয়ন ইউরো জরিমানা করল ইউরোপীয় আদালত

ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী আশ্রয় আইন যথাযথ ভাবে অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় হাঙ্গেরিকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে সংস্থাটির শীর্ষ আদালত। এছাড়া অভিবাসীদের অবৈধভাবে নির্বাসনের জন্য দেশটিকে দৈনিক এক মিলিয়ন-ইউরো জরিমানা করা হয়েছে।

২০১৫ সালে সিরিয়ার সংঘাত থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ শরণার্থী এবং আশ্রয়প্রার্থী ইউরোপে প্রবেশ করলে, তখন থেকে হাঙ্গেরির অভিবাসী বিরোধী সরকার দেশটিতে বিদেশিদের প্রবেশের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এ লক্ষে তারা সীমান্তের বেড়া তৈরি করে এবং অনেক অভিবাসন প্রত্যাশীকে জোরপূর্বক দেশটিতে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে।  

বৃহস্পতিবার(১৩ জুন) জারি করা রায়ে, ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস(ইসিজে) বলছে, অ্যাসাইলাম-অভিবাসনের আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত হাঙ্গেরি অভিবাসন প্রত্যাশীদের অধিকারের বিষয়ে ২০২০ সালের রায় মেনে চলতে ব্যর্থ হয়েছে। ইইউ নীতির এই ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া ইউ আইনের গুরুতর লঙ্ঘন।

হাঙ্গেরি সরকার পূর্বে যুক্তি দিয়েছিল ২০২০ এর রায়টি বিতর্কিত, কারণ এটি ইতিমধ্যে তথাকথিত ট্রানজিট জোন বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে নিয়মগুলোকে আরও কঠোর করছে।

বর্তমানে হাঙ্গেরিতে রাজনৈতিক আশ্রয় আবেদন করতে চাইলে তা করতে হয় হাঙ্গেরির বাইরে সার্বিয়া অথবা ইউক্রেনে অবস্থিত দেশটির দূতাবাসের মাধ্যমে। এছাড়া একই উদ্দেশ্যে কেউ দেশটি প্রবেশ করতে চাইলে তাদের নিয়মিত ভাবে পুশব্যাক করা হয়।  

যদি কেউ তাদের নিজ দেশে জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্যান্য বৈষম্যের কারণে নিপীড়নের সম্ভাবনার সম্মুখীন হয় তবে তিনি বা তারা ইইউ আইনের অধীনে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করার অধিকার রাখে। হাঙ্গেরি যে আইনের সার্বিক লঙ্ঘন করেছে বলে মত দিয়েছে ইসিজে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS