ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের অন্দরমহলে এখন চরম অস্থিরতা। মাঠে দলের ধারাবাহিক ব্যর্থতার দায়ে গত মৌসুমের সফল কোচ আলফাজ আহমেদকে হঠাৎ করেই বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।তবে এই ছাঁটাই প্রক্রিয়ার পেছনে কোচের ব্যর্থতার চেয়ে ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা এবং চরম আর্থিক সংকটকেই মূল কারণ হিসেবে দেখছেন খোদ খেলোয়াড়রাই। প্রশ্ন উঠেছে দুর্বল দল গঠন বিস্তারিত পড়ুন
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর ফেডারেশন কাপের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বসুন্ধরা কিংস অ্যারেনায়। আজ বাফুফে ভবনে লিগ কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষে লটারির মাধ্যমে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য এই ফাইনালের ভেন্যু হিসেবে আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর কিংস অ্যারেনাকে চূড়ান্ত করা হয়। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল বিস্তারিত পড়ুন
পাকিস্তান সুপার লিগে দারুণ সূচনা করেও মাঝপথেই থেমে গেল পারভেজ হোসেন ইমনের পথচলা। কাঁধের গুরুতর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই তরুণ ওপেনার। বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স জানিয়েছে, ইমনকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বদলি শিগগিরই ঘোষণা করা হবে। গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিস্তারিত পড়ুন
সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউ)-এর তৃতীয় আসরে যুক্ত হচ্ছে নতুন রোমাঞ্চ। প্রথমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’।এর ফলে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর পাশে এখন থেকে দেখা যাবে লাল-সবুজের প্রতিনিধিদেরও। গত দুই আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট বিস্তারিত পড়ুন
নিজেদের ডেরায় প্রথমার্ধে চিরচেনা আগ্রাসী রূপে দেখা মিললেও দ্বিতীয়ার্ধে বেশ চাপে পড়েছিল বসুন্ধরা কিংস। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ। তবে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। শনিবার কিংস অ্যারেনায় ঘাম বিস্তারিত পড়ুন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে ওয়ালটন। তবে এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, যিনি ‘ফেস অব ওয়ালটন এসি’হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যাম্পেইনের প্রচারে যুক্ত হন।তাসকিনকে এদিন ওয়ালটন হাইটেক ইন্ডাসট্রিজের নির্বাহি পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বুধবার (৮ এপ্রিল) রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট বিস্তারিত পড়ুন
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। একই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ বালক দল জিতেছে ব্রোঞ্জ পদক। এই অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে আগামী ২১ থেকে ২৭ জুন ২০২৬ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য ‘আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর টিকিটও নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিস্তারিত পড়ুন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে ‘শান্তির দূত’ হিসেবে উল্লেখ করেন। আফ্রিদি তার পোস্টে লিখেছেন, ইসলাম শান্তির ধর্ম এবং পাকিস্তান সবসময় শান্তির পক্ষে কাজ করে। এ সময় তিনি ‘লং লিভ বিস্তারিত পড়ুন
ঢাকার ক্লাব ক্রিকেট দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে আটকে আছে, আর এই অচলাবস্থার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ক্রিকেট বোর্ড ও ক্লাব সংগঠকদের টানাপোড়েন। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর থেকেই পরিস্থিতি জটিল আকার নিয়েছে, যার প্রভাব পড়েছে ঢাকা লিগের ভবিষ্যতের ওপর।অবশেষে অচলাবস্থা কাটছে যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ভেঙ্গে দেওয়ার পর আশার আলো জেগে উঠেছে! বিস্তারিত পড়ুন
বাংলাদেশের ব্যাডমিন্টনে বইছে নতুন সম্ভাবনার হাওয়া। বিদেশের মাটিতে অনূর্ধ্ব-১৫, ১৭ এবং ২৩– এই তিন ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট ৫টি স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়েছেন লাল-সবুজের শাটলাররা।সর্বশেষ পাকিস্তানে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরিতে সোনা জিতে দেশের ব্যাডমিন্টনকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয় জুটি। সদ্যই পাকিস্তানের ইসলামাবাদে কোচ বিস্তারিত পড়ুন