অস্ট্রেলিয়ার এক ব্যক্তি কারাগারে এক হাজার দিন পার করেছেন। তার পরিবারের অভিযোগ, তাকে ইরাকে জিম্মি করে রাখা হয়েছে। ওই ব্যক্তির নাম রবার্ট পিথার। ২০২১ সালে প্রতারণার অভিযোগে তার জেল হয়। তবে জাতিসংঘ এটিকে নির্বিচারে আটক বলে বর্ণনা করেছে। তিন বড়দিন ধরে রবার্ট কারান্তরীণ থাকার পর তার পরিবার বলছে, তিনি খুব বিস্তারিত পড়ুন
ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ১৫টি হামলা চালিয়েছে। এতে সেখানে ২০৭ জনের প্রাণ গেছে।একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৩৮ জন। মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে। এক পর্যায়ে স্থল বিস্তারিত পড়ুন
জুরাসিক উপকূল থেকে পাওয়া একটি বিশাল সমুদ্র দানবের মাথার খুলি প্রদর্শন করা হচ্ছে। দুই মিটার দীর্ঘ এ জীবাশ্ম একটি প্লিওসরের, যেটি এ পর্যন্ত দেখা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারি। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডরসেটের কিমেরিজে ইচেস কালেকশন জাদুঘরে জনসাধারণের দেখার জন্য ১৫০ মিলিয়ন বছর পুরোনো এ সামুদ্রিক সরীসৃপের জীবাশ্মটি রাখা হয়েছে। খবর বিবিসির। বিস্তারিত পড়ুন
সৌদি আরব মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘মাদেন’ বৃহস্পতিবার বলেছে, তারা একাধিক সোনার খনি আবিষ্কার করেছে, যা এ এলাকায় সোনার খনির সম্প্রসারণের সম্ভাবনার ইঙ্গিত দেয়। ওই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, মানসুরা ও মাসারাহর ঠিক দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার খনি খুঁজে বিস্তারিত পড়ুন
ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে শান্তি চুক্তিতে সই করেছে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় সরকার। শুক্রবার দিল্লিতে উলফার অরবিন্দ রাজখোয়াপন্থী নেতৃত্বাধীন অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। পঞ্চাশ বছরের বিরোধের ইতি টেনে অবশেষে ত্রিপক্ষীয় শান্তি চুক্তিতে সই করেছে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। তবে এই শান্তিচুক্তির বিরোধিতা করেছে উলফার বিস্তারিত পড়ুন
আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়া এবং তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায় সৌদি আরবে আয়োজিত তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে সৌদির রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল।২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকসমাগমও ছিল বিস্তারিত পড়ুন
আমন্ত্রণ পেয়েও পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা। শুক্রবার এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত। গত আগস্টে জোটটিতে আরও ছয় দেশকে সদস্য করার ঘোষণা দেওয়া হয়। মূলত, পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিস্তারিত পড়ুন
চীন ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এবং করোনা মহামারির পর অর্থনীতিকে চাঙা করতে চীন এ পদক্ষেপটি নিয়েছে। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যুরিস্টদের ভিসার বিস্তারিত পড়ুন
ভারতীয় কংগ্রেস পার্টির নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক দুর্নীতির অভিযোগে চার্জশিটটি দাখিল করা হয়। হরিয়ানার ফরিদাবাদে কিছু কৃষিজমি কেনাবেচাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। খবর ডয়চে ভেলে। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে হরিয়ানায় এইচ এল পাহওয়ার নামে এক এজেন্টের কাছ বিস্তারিত পড়ুন
রাশিয়ায় যাত্রীবাহী একটি উড়োজাহাজ ভুল করে নেমে পড়ল বরফ ঢাকা নদীতে। দেশটির ফার ইস্টে এ ঘটনা ঘটে।যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৩৪ জন লোক ছিলেন। দৃশ্যত পাইলটের ভুলের কারণেই এমন ঘটনা ঘটে। খবর বিবিসির। বৃহস্পতিবার পোলার এয়ারলাইন্সের সোভিয়েত সময়ের আন্তোনোভ এএন-২৪ উড়োজাহাজটি জমে যাওয়া কোলিমা নদীতে থেমে যায়। এতে হতাহতের কোনো ঘটনা বিস্তারিত পড়ুন