News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করেছে চীন

মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করেছে চীন

চীন ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এবং করোনা মহামারির পর অর্থনীতিকে চাঙা করতে চীন এ পদক্ষেপটি নিয়েছে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যুরিস্টদের ভিসার আবেদনে এখন থেকে আর এয়ার টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন বা আমন্ত্রণপত্র জমা দিতে হবে না।

বেইজিং এর আগে ১ ডিসেম্বর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই দেশটিতে যাওয়ার পথ পরিষ্কার করে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS