News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

নাশকতামূলক কর্মকাণ্ডে আনসারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিস্তারিত পড়ুন

সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক বিভাগ

রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সদস্যরা নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, সড়ক শৃঙ্খলা ও অবৈধ এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেগাসিটি ঢাকার প্রায় বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কেন, জানালেন জনপ্রশাসন সচিব

মানুষ যাতে নিরাপদ বোধ করে এবং জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে, সেজন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এটা ভালো ফল দেবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ কথা বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা ও গাজীপুরে হত্যা এবং আহত করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পৃথকভাবে নিহত দুইজনের বাবা ও একজন আহত ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী বিস্তারিত পড়ুন

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেপ্তার মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার বলেও তাকে চেনে সবাই।   মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিস্তারিত পড়ুন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

আগামী দুই মাসের জন্য সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।মেট্রোপলিটন এলাকায় এ দায়িত্ব প্রযোজ্য নয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ বিস্তারিত পড়ুন

একদফা দাবিতে সিলেটে নার্সিং অ্যাসোসিয়েশনের মানববন্ধন

এক দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি হয়। এতে প্রায় আড়াই শতাধিক নার্স অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা-বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান জাগ্রত ছাত্র-জনতা সব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বিস্তারিত পড়ুন

সাগরে ট্রলার ডুবি, এ পর্যন্ত মিলল ৫ জেলের মরদেহ

বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকতে ভেসে এসেছে আরও দুই জেলের মরদেহ। এ নিয়ে দুদিনে পাঁচ জেলের মরদেহ পাওয়া গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে বিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁওয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হয়েছেন রাসেল হোসেন (২৬) নামে এক যুবক। এ ঘটনায় তারই বন্ধু সাঈদ হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিছুর বিস্তারিত পড়ুন

আইভী ও সাবেক ২ এমপির সম্পদ অনুসন্ধান করবে দুদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাবেক ২ সংসদ সদস্য আয়শা ফেরদৌস, রনজিত কুমার রায়ের অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সেলিনা হায়াৎ আইভী সিটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS