News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গ্রেপ্তার মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার বলেও তাকে চেনে সবাই।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানকে মঙ্গলবার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS