News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পদত্যাগ করলে তো আর এখানে বসে কথা বলতাম না। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে বিস্তারিত পড়ুন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘোষণার জন্য বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে হালাল বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী কম্বোডিয়া

হালাল বাজার সংক্রান্ত বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন কম্বোডিয়ার ইসলামী বিষয়ক বিশেষ মিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মন্ত্রী নেক ওখনা দাতুক ড. ওসমান হাসান। সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলামের সঙ্গে কম্বোডিয়ার নমপেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ড. ওসমান বিস্তারিত পড়ুন

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বর ১০ রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এতে বাংলাদেশ রেলওয়ের আয় হবে ৩৬ লাখ টাকা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজবাড়ী ও রোহনপুর কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের দাবি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, এই হামলা কোনো একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়; এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বিস্তারিত পড়ুন

গণমাধ্যমের ওপর আঘাত মানে রাষ্ট্রের অস্তিত্বে আঘাত: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত, রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন। কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যম বিস্তারিত পড়ুন

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত রুমান (১৫) মারা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে মগবাজার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে ছুরিকাঘাতে আহত হয়েছিল সে। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বকর সিদ্দিক বিস্তারিত পড়ুন

আসন্ন নির্বাচনে সৎ-যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের প্রচারণায় ‘সুপার ক্যারাভান’ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। বিস্তারিত পড়ুন

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। সার্জিও গর ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিস্তারিত পড়ুন

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র বন্ধ করে দিল হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন সোমবার ( ২২ ডিসেম্বর) শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েতের পর বিক্ষোভ মিছিল শেষে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র ভাঙচুর করেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS