বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শুটিং সেটে এক নারী মজা করে রণবীরের সঙ্গে ফ্লার্ট করছেন।সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে মজার জবাব দেন অভিনেতা। তিনি বলেন, ‘অনেক ফ্লার্ট করছ।আমি তো দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’
সম্প্রতি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঘটে ঘটনাটি।শুটিং চলাকালে কফি ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়। আর সেই সময় সেটের পরিবেশ স্বাভাবিক রাখতে ওই নারী রণবীরের সঙ্গে কথোপকথন শুরু করেন।
একপর্যায়ে তাদের আলাপ মজার ছলে ফ্লার্টের দিকে এগিয়ে যায়। তখনই হাসতে হাসতে ওই নারীকে উদ্দেশ করে রণবীর বলেন, ‘অনেক ফ্লার্ট করছ। আমি তো দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’
রণবীরের এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বেশ পছন্দ করেছেন ভক্তরা। সামাজিকমাধ্যমে অনেকেই অভিনেতার পরিস্থিতি সামলে নেওয়ার ধরন নিয়ে প্রশংসা করেছেন।
উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতি বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংকে স্বাগত জানান।