বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আজ নিজের অবস্থান তৈরি করে নিলেও ক্যারিয়ারের শুরুতে তাকে বেশ লড়াই করতে হয়েছে। প্রথম সিনেমা ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এর শুটিংয়ের সময় এক সহ-অভিনেতার সঙ্গে নোরার চড়-থাপ্পড় ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।
সম্প্রতি এক কমেডি শোতে এসে নোরা নিজেই সেই পুরোনো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
২০১৪ সালে পরিচালক কমল সদানার অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এর শুটিং চলছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে।নোরার দাবি, শুটিংয়ের সময় তার এক সহ-অভিনেতা তার সঙ্গে মারাত্মক অসভ্য ও খারাপ আচরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নোরা তাকে প্রথমে একটি চড় মারেন।
জবাবে সেই অভিনেতাও নোরাকে উল্টো চড় মারেন এবং রাগের মাথায় তার চুল টেনে ধরেন।
ঘটনাটি দ্রুতই বড় ঝগড়ায় রূপ নেয়।নোরা আবার সেই অভিনেতাকে চড় মারেন এবং দুজনেই একে অপরের চুল ধরে মারামারি শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, শেষমেশ সিনেমার পরিচালক নিজে এসে তাদের থামান।
নোরা জানান, ওই লোকটার আচরণ ছিল একদম পশুর মতো। তবে সেই সহ-অভিনেতার নাম নোরা প্রকাশ্যে প্রকাশ করেননি।
২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটিতে এক সাদা বাঘিনির মুখোমুখি হওয়া এক অভিযাত্রী দলের গল্প তুলে ধরা হয়েছিল।