৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ছয় নদীবন্দরে সংকেত

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ছয় নদীবন্দরে সংকেত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এক নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ জুলাই) বিকেলে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS