অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ২০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগই নাবলুস এলাকার বাসিন্দা।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, রাতভর চালানো ইসরায়েলি অভিযানের সময় এসব গ্রেপ্তার করা হয়।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক সামরিক অভিযানের মধ্যেই নতুন করে এসব আটক করা হলো।
এদিকে, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) সহিংসতাও বেড়েছে। বিভিন্ন স্থানে সংঘবদ্ধ সেটলাররা ফিলিস্তিনিদের বাড়িঘর ও জনসমক্ষে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
তথ্যসূত্র: আল জাজিরা