দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন

দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীতে করা দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ  দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো.জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় এবং মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন।

২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন।এতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS