আইটি গোলযোগ-বজ্রঝড়ে বিপর্যস্ত আমেরিকান এয়ারলাইন্স

আইটি গোলযোগ-বজ্রঝড়ে বিপর্যস্ত আমেরিকান এয়ারলাইন্স

সিস্টেমজুড়ে আইটি গোলযোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী বজ্রঝড়। এই দুই কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে আমেরিকান এয়ারলাইন্স।

মঙ্গলবার সংস্থাটির ১ হাজার ১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ২২১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সাময়িকভাবে সব উড্ডয়নও স্থগিত রাখতে হয়, যা ভোগান্তিতে ফেলে হাজারো যাত্রীকে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমেরিকান এয়ারলাইন্স ও তাদের আঞ্চলিক সহযোগী এয়ারলাইনগুলোর সব উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে কারিগরি ত্রুটি দ্রুত সমাধান হওয়ায় মাত্র ৪৮ মিনিট পর, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানায়, কারিগরি দলের দ্রুত পদক্ষেপে সিস্টেম পুনরায় সচল হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তবে শুধু আইটি গোলযোগই নয়, একই সময়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী বজ্রঝড়ও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আমেরিকান এয়ারলাইন্সের ১ হাজার ১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়, যা তাদের দৈনিক নির্ধারিত ফ্লাইটের প্রায় ৩০ শতাংশ। একই সময়ে ২২১টি, অর্থাৎ প্রায় ৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে, ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আগের সপ্তাহের একই সময়ের তুলনায় মঙ্গলবার রাত ৭টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ১৩০টি কম বিমান আকাশে চলাচল করছিল। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS