News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও এক মাস

রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও এক মাস

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হকের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আয়কর আইন অনুযায়ী, গত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর।পরে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয় আরও এক মাস, যা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা। 

চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। 

গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS