News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু বিস্তারিত পড়ুন

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরান তার প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে—যতক্ষণ বিস্তারিত পড়ুন

ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি: মহিলা পরিষদ

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সালিশ-মীমাংসার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে কেন এ ধরনের উদ্যোগ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। মহিলা পরিষদের নেতারা বলেছেন, দেশের প্রচলিত আইনে ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি, তবুও এ ধরনের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তার জবাব সংশ্লিষ্টদের দিতে বিস্তারিত পড়ুন

রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন

পবিত্র রমজান মাসে বৃহৎ পরিসরে ইফতার আয়োজন করতে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। এ বছর বাংলাদেশ ও ফিলিস্তিনের গাজায় সংকটাপন্ন মানুষদের মিলিয়ে মোট ১০ লাখ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। সংগঠনটির টিম ঢাকার ছয়টি এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  সোমবার (২ মার্চ) বিকেলে তিনি মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মধ্যপ্রাচ্যের ওই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। টেলিফোনে তারা চলমান সংকট এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন। তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশগুলোতে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। বিস্তারিত পড়ুন

বাংলাদেশি নিহতের ঘটনায় বাহরাইনের রাজার শোক

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার (২ মার্চ) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় টেলিফোন করেছেন। টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট বিস্তারিত পড়ুন

ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প

ইরানের ওপর হামলায় ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় যুক্তরাজ্যের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ‘ডিয়েগো গার্সিয়া’ ঘাঁটি ব্যবহারের বিষয়ে শুরুতে অস্বীকৃতি জানানোর পর মন পরিবর্তন করে অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘অত্যন্ত বেশি সময়’ নিয়েছেন। বিস্তারিত পড়ুন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবারে (২৮ ফেব্রুয়ারি)  ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালাতে এসে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের আরও এক সেনা। এ নিয়ে এবারের ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।  সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে গত রোববার (১ মার্চ) সেন্টকম তিনজন সেনা নিহত হওয়ার খবর বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। সোমবার (২ মার্চ) ফারস বার্তা সংস্থায় প্রচারিত বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খেইবার বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS