গত বছরের কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনতে ট্যানারি মালিকদের জন্য মোট ২৩২ কোটি টাকা ঋণের বরাদ্দ রেখেছিল ব্যাংকগুলো। সরকারি ও বেসরকারি খাতের ৬১টি ব্যাংকের মধ্যে মাত্র ৯টি ব্যাংক এই ঋণ বিতরণে অংশ নিয়েছিল।এবারও কোরবানি ঈদে পশুর চামড়া কেনার সুবিধার্থে ট্যানারি মালিকদের ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে ২০২৬ সালে
বিস্তারিত পড়ুন
একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। তার নাম রিহাদ হাসান (২৩)। গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিটের ওই দল ঝিনাইদহ সদর থানাধীন নৃসিংহপুর এলাকায় একটি
বিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস
বিস্তারিত পড়ুন
রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী জোরপূর্বক টেন্ডার বাক্স নিয়ে গিয়ে এর ভেতরের দরপত্র বের করে দেখেন। পরে তারা বাক্সটি আবার ফিরিয়ে দেন।এ ঘটনায়
বিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলার বেহাল সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার
বিস্তারিত পড়ুন
নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব
বিস্তারিত পড়ুন
ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসের ১৩ তারিখ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।এ ছাড়া ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ তারিখ থেকে। চলতি মাসের ১৩ তারিখে বিক্রি হবে ২৩ মের টিকিট।১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন
বিস্তারিত পড়ুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়ায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের
বিস্তারিত পড়ুন
আগামী পাঁচ বছরের মধ্যে সৌর বিদ্যুৎ পাঁচ হাজার মেগাওয়াট উন্নীত করার জন্য অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চারদিনব্যাপী ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
বিস্তারিত পড়ুন
খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় কেউ নিশ্চিত করতে পারেনি।রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়।এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত থানায় আশ্রয় নেন। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়। তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
বিস্তারিত পড়ুন