News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বান্দরবান পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগের শামসুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বান্দরবান পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগের শামসুল

বান্দরবান পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামসুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করা হয়েছে।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পৌর নির্বাচন বিধিমালা অনুযায়ী আজ সোমবার তাঁকে মেয়র ঘোষণা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি জানিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপনির্বাচনের তফসিল ঘোষণার পর চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের ও ১৯ জুন মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল।

তফসিল অনুযায়ী, আজ ছিল উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। কিন্তু বাছাই করতে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের শামসুল ইসলাম ছাড়া কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবীর মৃত্যুর কারণে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, আগামী ১৭ জুলাই উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের শামসুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS