News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের আখালিয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জালালাবাদ থানার পুলিশ।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বহিরাগত এক যুবক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। তখন ওই যুবকের সঙ্গে স্থানীয় আরও কয়েকজন যোগ দিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে সেখানে থাকা এক শিক্ষার্থী নিরাপত্তাকর্মীদের পক্ষ নেন।

এ সময় তাঁর সঙ্গেও কথা-কাটাকাটি হয় স্থানীয় মানুষের। পরে বিষয়টি শিক্ষার্থী ও এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট–পাটলেক নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় মানুষের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS