News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
সুড়ঙ্গ মাতিয়ে তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

সুড়ঙ্গ মাতিয়ে তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

সম্প্রতি অন্তার্জালে ঝড় তুলেছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন তিনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গানটি। হৃদস্পন্দন উঠে গেছে গানে ফারিয়াকে দেখে।

কাজের খাতিরে হরহামেশাই বিদেশ যেতে হয় ফারিয়াকে। এবার এ নায়িকা উড়াল দিচ্ছেন তুরস্কে। তবে কাজের জন্য নয়। বরং ঘুরতে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব। সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। আশা করছি নতুন সবগুলো কাজ ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘গেল কয়েক দিন কলকাতা ছিলাম। সেখানে একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করেছি। ঢাকায় ফিরেই আজ থেকে নতুন একটি বিজ্ঞাপনের কাজ করব। এ ছাড়াও আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ আছে। সেগুলো বিস্তারিত পরে জানাব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS