News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে।তার বাবা পেশায় বাসচালক। বর্তমানে তারা সপরিবারে দক্ষিণখানের মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

শিশিরকে হাসপাতালে নিয়ে আসা তার খালু গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেকের ধোবাদিয়া এলাকায় বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয় শিশির। মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়।এতে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশির।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শিশির আগে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করলেও বর্তমানে কোনো কাজ করত না। মাঝে মাঝে বাবার বাসে হেলপার হিসেবে কাজ করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS