News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
তারেক রহমানের নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: খোকন তালুকদার

তারেক রহমানের নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথম ঈদ করছেন। এই ঈদ আমাদের সবার আনন্দের। গুম-খুন, হত্যার শিকার, নির্যাতিত পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর যে গণতন্ত্র, এই ঈদ উল ফিতরের মাধ্যমে সৃষ্টিকর্তা যেন সেই পরিবারের মুখে হাসি ফোটায় এবং তাদের কষ্ট দূর করে।

শনিবার (২১ মার্চ) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার খান্দুলী পশ্চিম নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে কুশল বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

খোকন তালুকদার বলেন, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবার কিভাবে স্বাবলম্বী হবে, দেশের কৃষক কিভাবে বাঁচবে, তাদের কথা চিন্তা করেই ৩১ দফা বাস্তবায়ন করছে সরকার। ফ্যামিলি কার্ড পেয়েছে নারীরা, কৃষক কার্ড পাচ্ছেন কৃষকরা। মসজিদের ইমাম মোয়াজ্জেম-ইমাম, মন্দিরের পুরোহিতের জন্য মাসিক সম্মানী ব্যবস্থা করা হয়েছে।তারেক রহমানকে প্রধানমন্ত্রী পেয়ে দেশের মানুষ খুশি। গত এক মাসের বর্তমান সরকারের সফলতার এই উদাহরণ পেয়েছে দেশবাসী। তারেক রহমানের নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

এ সময় সংসদ সদস্যের সাথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS