মেট্রোরেলে ৮ পদে চাকরি

মেট্রোরেলে ৮ পদে চাকরি

তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ‘বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-৮’ এর আওতায় মোট ৮টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ ও যোগ্যতা

পরিচালক (অর্থ ও হিসাব) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।এ পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান/ফিন্যান্সে মেজরসহ বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। 

এ ছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমানের পদে তিন বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন ১ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা (গ্রেড–৩)।

পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) পদেও ১ জন নেওয়া হবে। এ পদের জন্য সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ২০ বছরের অভিজ্ঞতাসহ মহাব্যবস্থাপক পর্যায়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা (গ্রেড–৩)।

মহাব্যবস্থাপক (অপারেশন) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে বা কোনো এমআরটিতে অপারেশন–সংক্রান্ত কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১ লাখ ১৫ হাজার টাকা (গ্রেড–৪)।

মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।এ পদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপমহাব্যবস্থাপক পর্যায়ে তিন বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ১৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন ১ লাখ ১৫ হাজার টাকা (গ্রেড–৪)।

মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) পদে ১ জন নেওয়া হবে। সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিসহ এমআরটি বা রেলওয়ের ডিজাইন ও নির্মাণকাজে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১ লাখ ১৫ হাজার টাকা (গ্রেড–৪)।

উপমহাব্যবস্থাপক (পি–ওয়ে অ্যান্ড সিভিল) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিসহ এমআরটি বা রেলওয়ের পারমানেন্ট ওয়ে কাজে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৯৮ হাজার ৯০০ টাকা (গ্রেড–৫)।

উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) পদেও ১ জন নেওয়া হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিসহ ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে বা এমআরটিতে অপারেশন ও মেইনটেন্যান্স বা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট–সংক্রান্ত কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন ৯৮ হাজার ৯০০ টাকা (গ্রেড–৫)।

উপাধ্যক্ষ পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউটে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ৯৮ হাজার ৯০০ টাকা (গ্রেড–৫)।

বয়সসীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬২ বছর।

আবেদন পদ্ধতি

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফরম ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

খামের ওপর বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ৮ উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো
সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি
উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদন ফি

আবেদন ফি ২ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা দিতে হবে এবং নির্ধারিত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা সন্তোষজনক হলে পরবর্তী দুই বছরের জন্য চুক্তি নবায়ন করা হবে।

বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র জমা দিতে হবে। বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS