News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
যে ১০ চাকরির ভবিষ্যৎ ভালো

যে ১০ চাকরির ভবিষ্যৎ ভালো

আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দ্রুত পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে দেশটিতে মোট ৫২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো বা ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস (বিএলএস)।

প্রতিবেদন অনুযায়ী, আগামী দশকে মোট কর্মসংস্থান বৃদ্ধি পাবে প্রায় ৩ দশমিক ১ শতাংশ। সবচেয়ে দ্রুত বাড়বে দুটি খাত হচ্ছে—স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা এবং পেশাগত, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেবা।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে ডেটা সায়েন্টিস্ট ও সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতো প্রযুক্তিনির্ভর চাকরির গুরুত্ব আরও বাড়বে। তথ্য সুরক্ষার চাহিদা বৃদ্ধিও এই প্রবণতাকে ত্বরান্বিত করছে।

২০৩৪ সালের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়বে যেসব চাকরি

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, আগামী দশকের ১০টি দ্রুতবর্ধনশীল পেশা হলো—

১. উইন্ড টারবাইন সার্ভিস টেকনিশিয়ান: প্রবৃদ্ধি ৫০ শতাংশ

২. সোলার ফটোভোল্টাইক ইনস্টলার: প্রবৃদ্ধি ৪২ শতাংশ

৩. নার্স প্র্যাকটিশনার: প্রবৃদ্ধি ৪০ শতাংশ

৪. ডেটা সায়েন্টিস্ট: প্রবৃদ্ধি ৩৪ শতাংশ

৫. ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট: প্রবৃদ্ধি ২৯ শতাংশ

৬. মেডিক্যাল ও হেলথ সার্ভিস ম্যানেজার: প্রবৃদ্ধি ২৩ শতাংশ

৭. ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট: প্রবৃদ্ধি ২২ শতাংশ

৮. অ্যাকচুয়ারি: প্রবৃদ্ধি ২২ শতাংশ

৯. অপারেশনস রিসার্চ অ্যানালিস্ট: প্রবৃদ্ধি ২১ শতাংশ

১০. ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট: প্রবৃদ্ধি ২০ শতাংশ

মনে রাখা জরুরি

সবচেয়ে দ্রুত বাড়লেও সব চাকরিতে বিপুলসংখ্যক নতুন পদ সৃষ্টি হবে, ব্যাপারটি কিন্তু এমন নয়। যেমন উইন্ড টারবাইন ও সোলার ইনস্টলার পেশায় প্রবৃদ্ধি বেশি হলেও মোট নতুন চাকরি যুক্ত হবে ২০ হাজারের কম। অন্যদিকে স্বাস্থ্য খাতে প্রবৃদ্ধি তুলনামূলক কম হলেও নতুন চাকরি তৈরি হবে লক্ষাধিক। ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তথ্যসূত্র: সিএনবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS