News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
৪৪তম বিসিএসে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের প্রতি পিএসসির নির্দেশনা

৪৪তম বিসিএসে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের প্রতি পিএসসির নির্দেশনা

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন–ক্যাডার পদে সাময়িক মনোনয়ন পেয়েছেন ২ হাজার ৯৫৮ প্রার্থী। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের জন্য নির্দেশনা ও শর্তাবলি প্রকাশ করা হয়েছে।

নন–ক্যাডার পদে মনোনয়নের নির্দেশনা ও শর্তগুলো

১. নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।

২. সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কোনো প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোনো জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতাসংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে।

৩. নন–ক্যাডার পদে মনোনয়ন পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

ফলাফল ও বিস্তারিত কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS