News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা’, লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা’, লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে তার বাহিনী এ ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ শুরু করেছে।

যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সোশ্যাল প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানান। খবর বিবিসির।

আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, এই গোষ্ঠীটি ‘নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংসভাবে হত্যা চালাচ্ছে’।

ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী ‘একাধিক নিখুঁত হামলা’ চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরেক পোস্টে উল্লেখ করেন, ‘তিনি নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। মেরি ক্রিসমাস!’

পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার বলেন, এটি ছিল একটি ‘যৌথ অভিযান’।

ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা নাকচ করেননি তুগ্গার। তিনি বলেন, এটি নির্ভর করবে দুই দেশের নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তের ওপর।

গত নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীগুলো মোকাবিলায় নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS