News Headline :
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষক হাতেম আলীর কান্না থামছে না… ১০ কোটি টাকার হুমকি রণবীরকে, রোহিতের বাড়িতে গুলি—টার্গেটে কি বলিউড জেলে রাজপাল, সাহায্যে এগিয়ে এসেছেন সালমান, অজয়রা শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার শুটিং ফেডারেশনে অস্থিরতা, এবার অবাঞ্ছিত সোনাজয়ী সাবরিনা ভুল স্বীকার করে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট! কানাডায় স্কুলে গুলি, নিহত ১০ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তৎপরতা জনগণ মেনে নেবে না: সাকি বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য খণ্ডন করলো ঢাকায় চীনা দূতাবাস
শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার

শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার

ফিটকিরি নামটি শুনলেই অনেকের মনে ভেসে ওঠে পানি পরিষ্কার করার কথা। তবে জানলে অবাক হবেন, এই সহজলভ্য উপাদানটির ব্যবহার শুধু পানি পরিশোধনেই সীমাবদ্ধ নয়। ত্বক ও মুখের যত্ন থেকে শুরু করে দৈনন্দিন ছোটখাটো সমস্যার সমাধানেও ফিটকিরি ব্যবহার করা হয়।

চলুন জেনে নেওয়া যাক ফিটকিরির কয়েকটি পরিচিত ব্যবহার

ব্রণ শুকাতে

ত্বকের ব্রণের ওপর হালকা করে ফিটকিরি ঘষে নিলে ব্রণ দ্রুত শুকাতে সহায়তা করতে পারে।তবে ব্যবহারের আগে ত্বকের সংবেদনশীলতা যাচাই করা ভালো।

মুখের দুর্গন্ধ দূর করতে

পানিতে অল্প পরিমাণ ফিটকিরি মিশিয়ে কুলকুচি করলে মুখের জীবাণু কমাতে এবং দুর্গন্ধ দূর করতে সহায়ক হতে পারে।

মুখের ঘা শুকাতে

মুখের ভেতরে ঘা হলে আক্রান্ত স্থানে সামান্য ফিটকিরি লাগানো যেতে পারে। প্রথমে কিছুটা জ্বালাপোড়া অনুভূত হলেও ঘা দ্রুত শুকাতে সাহায্য করতে পারে।তবে ব্যবহারের সময় লালা গিলে না ফেলার পরামর্শ দেওয়া হয়।

ত্বকের যত্নে

ত্বকে বয়সের ছাপ কমাতে অনেকে রাতে হালকা করে ফিটকিরি ঘষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেন। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সতেজ থাকতে পারে।

উকুন দূর করতে

ফিটকিরি গুঁড়োর সঙ্গে পানি মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে উকুন কমাতে সহায়ক হতে পারে।

পায়ের শিরায় টান ধরলে

ফিটকিরির গুঁড়ো, হলুদ ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যথার স্থানে লাগালে সাময়িক স্বস্তি মিলতে পারে।

 ফিটকিরি ব্যবহারের আগে ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করে নেওয়া উচিত। অতিরিক্ত বা দীর্ঘমেয়াদি ব্যবহারে ত্বক শুষ্ক বা সংবেদনশীল হয়ে যেতে পারে। কোনো সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS