News Headline :
ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ এখন সিদ্ধান্ত আপনাদের হাতে: তাসনিম জারা এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী কোথায় ভোট দেবেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা আমাদের স্বার্থ রক্ষা না হলে সরকার চুক্তি করতে যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সম্পদ বিবরণী প্রকাশ: প্রধান উপদেষ্টা-তার স্ত্রীর সম্পদ কত ইইউ ও আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধানের বৈঠক
মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করেছে। কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কার‌ণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধের তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইক‌মিশন জানায়, রক্ষণাবেক্ষণ চলাকালীন malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

জরুরি ই-মেইল: VLN-helpdesk@tridimas.com.my

সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং দ্রুত সেবা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে হাইক‌মিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS