News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
‘ব্যাংক খাতে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ’

‘ব্যাংক খাতে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ’

ব্যাংক খাতের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সুশাসনের অভাব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড-এবিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রউফ বলেন, দেশের ব্যাংক খাতে এরই মধ্যে যে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে এ খাতে আস্থাহীনতা দেখা দিতে পারে।

তিনি বলেন, ব্যাংকের ৭৫ শতাংশ লেনদেন ডিজিটালে সম্পন্ন হয়। ২০২৭ সালের মধ্যে ক্যাশ লেস বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন এই গভর্নর।

দুই দিনব্যাপী এই সামিটে বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে অংশ নেন ১৫০ জনের বেশি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS