বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেওয়ায় বিধিনিষেধ আরোপ

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেওয়ায় বিধিনিষেধ আরোপ

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে-বিদেশে আয়োজিত ট্রেনিং, সেমিনার বা সিম্পোজিয়াম, ওয়ার্কশপ প্রভৃতিতে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত ও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রোধকল্পে এই নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত সকল ধরনের প্রশিক্ষণ বা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না।

তাছাড়া বাংলাদেশ ব্যাংক হতে সেবা গ্রহণকারী অথবা বাংলাদেশ ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোন প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ/সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবেন না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়। 

তবে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর অনুমতি সাপেক্ষে সরকারি/বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক দেশে আয়োজিত সেমিনার বা আলোচনায় অংশগ্রহণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।এক্ষেত্রে আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী নিতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সাথে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হয় এমন সকল ধরনের প্রশিক্ষণ, সেমিনার বা সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদিতে আয়োজক সংস্থার সম্মানীর বিনিময়ে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকার জন্য নির্দেশনায় বলা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS