‘কাস্টমস আধুনিকায়ন ও অকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘কন্সট্রাকশন অব রেসিডেন্টশিয়াল বিল্ডিংস অব কাস্টমস হাউজ, চট্টগ্রাম’ প্যাকেজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১০২ কোটি ৪২ লাখ টাকা।বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ঋণে এই প্রকল্প বাস্তবায়ন হবে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, এই প্যাকেজের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে ইজিপিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি দরপ্রস্তাব দাখিল হয়। তার মধ্যে ৬টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক কারিগরী ও আর্থিকভাবে রেসপনসিভ প্রথম সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি লি, ঢাকাকে প্রকল্পটি বাস্তাবায়নের কাজ দেওয়া হয়।
প্রকল্পটি ২০২৩ সালের ১২ মার্চ একনেক কর্তৃক অনুমোদিত হয়।