News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার

রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার

চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে গয়নার চাহিদা বাড়লেও দাম না বেড়ে কমেছে কলকাতার খুচরা বাজারে। তবে বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও গয়না উপহার দিতে পছন্দ করে বাঙালিরা। আর তাই এই মাসে যদি সোনা বা রুপার গয়না কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়।

গত সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি।

গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামেরে দাম ছিল ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি।

একইভাবে কমেছে ২২ ক্যারেট সোনার দামও। গত ১১ মে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ রুপি। সেই সোনা এক সপ্তাহ পর হয়েছে ৫৬ হাজার ১০০ রুপি।

আর, গত ১১ মে রুপার কেজি ছিল ৭৮ হাজার রুপি। এক সপ্তাহ পর সেটি হয়েছে ৭৪ হাজার ৫০০ রুপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS