News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্র সচিব

রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন: রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার হয়েছে। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

সচিব আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, হলি আর্টিজান ঘটনার পরবর্তী জঙ্গী উত্থানের সময় তাদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিলো। এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো হওয়ায় সেটা তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের সাথে অন্য কিছুকে মেলানোর সুযোগ নেই। কেননা, ভিয়েনা কনভেনশন মেনেই তাদের জন্য প্রাপ্য নিরাপত্তা দেওয়া হচ্ছে। দূতাবাস, রাষ্ট্রদূতের বাসভবন ও রাষ্ট্রদূতের চলাচলের জন্য যতটা নিরাপত্তা প্রাপ্য তার সবই দেওয়া হচ্ছে। শুধু পুলিশ প্রটোকল তুলে নেওয়া হয়েছে। যেটা মূলত তাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS