News Headline :
ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি: মহিলা পরিষদ রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ বাংলাদেশি নিহতের ঘটনায় বাহরাইনের রাজার শোক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়ল গ্যাসের দাম ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা, স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান
‘দরজা বন্ধ করে কান্না করতেন’, কী ঘটেছিল সুহানার সঙ্গে?

‘দরজা বন্ধ করে কান্না করতেন’, কী ঘটেছিল সুহানার সঙ্গে?

তিনি বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র কন্যা। ‘আর্চিজ’ সিনেমায় অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু সুহানা খানের। চলতি বছরেই বাবা-মেয়ে জুটিকে দেখা যাবে বড় পর্দায়। তবে ‘আর্চিজ’-এ সুহানার অভিনয় খুব একটা মন কাড়েনি দর্শকের।অনেকেই প্রশ্ন তুলেছেন শাহরুখের মেয়ে হয়ে এমন অভিনয়!

একটা সময় মনের মতো চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সুহানা। তবে বুঝতে পেরেছিলেন কতটা তিনি ভালোবাসেন অভিনয়।

ছোট থেকেই অভিনয়ের ইচ্ছা সুহানার। ছোট থেকেই নাটকে অভিনয় করেছেন তিনি।তবে মূল চরিত্রে অভিনয় করার ইচ্ছে থাকলেও সেই সুযোগ হয়নি। এমনকী স্কুলের নাটকেও মূল চরিত্রে নেওয়ার বদলে তাকে কোরাসে নেওয়া হয়। এমনকী বাদও পড়েছিলেন অনেক জায়গা থেকে। তাই একটা সময় ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটিও করেছিলেন সুহানা।

শাহরুখ কন্যার কথায়, ‘সেই সময়ে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। বুঝতে পেরেছিলাম মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয় করতে আমি ঠিক কতটা ভালোবাসি।’

মেয়েকে বরাবরই এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন শাহরুখ। তার বিশ্বাস ছিল সুহানা পারবে। মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও শাহরুখ নিজেই দিচ্ছেন ‘কিং’ সিনেমার জন্য।বাবার কথাও অক্ষরে অক্ষরে পালন করছেন কন্যা

সুহানা খান মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের আর্ডিংলি কলেজে ভর্তি হন। এর পরে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নাটকের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS