News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
গাজায় ১২ ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসেম ব্রিগেডের

গাজায় ১২ ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসেম ব্রিগেডের

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড দাবি করেছে তাদের যোদ্ধারা আইইডি বিস্ফোরণের মাধ্যমে ১২ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তারা। ওই হামলায় তাদেরও কয়েকজন নিহত ও আহত হয়েছে জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা জানায় জাবালিয়া শরণার্থী শিবিরের আল-ফালুজা এলাকায় এই হামলা পরিচালনা করা হয়।

আরেক পোস্টে হামাস জানিয়েছে উত্তর গাজার জাবালিয়ার আল-ফালুজা এলাকায় পৃথক হামলায় তিনটি ইসরায়েলি ডি৯ বুলডোজার ধ্বংস করেছে তারা।  

কাসাম ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও জানিয়েছে তাদের যোদ্ধারা একটি ইয়াসিন ১০৫ রকেট এবং একটি শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে দুটি বুলডোজারে ধ্বংস করেছে।

গাজা শহরের উত্তরে আল-সাফতাউই স্ট্রিটে আরেকটি বুলডোজার একটি মাটিতে পুতে রাখা বোমা দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে অধিকৃত পশ্চিমতীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে গত রাতে আটকদের মধ্যে এক শিশু এবং একজন প্রাক্তন বন্দিও রয়েছে।
 
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ১১ হাজার ৪০০ এরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS