News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
‘সিনওয়ার হত্যা’র দাবির মধ্যে ড্রোন ফুটেজ প্রকাশ ইসরায়েলের

‘সিনওয়ার হত্যা’র দাবির মধ্যে ড্রোন ফুটেজ প্রকাশ ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজটিকে তারা হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের ‘শেষ মুহূর্ত’ বলে দাবি করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  

ভিডিওটি সম্পাদনা করে কিছু ফ্রিজ ফ্রেম ও গ্রাফিক্স যোগ করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, গোলাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত একটি ঘরে সোফায় বসে আছেন এক ব্যক্তি। যার মুখ একটি স্কার্ফ দিয়ে ঢাকা। সম্ভবত পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকা হয়েছে। ড্রোনটি যখন তার কাছাকাছি আসে তখন তিনি আহত একটি হাত দিয়ে একটি লাঠি তুলে ড্রোনের দিকে ছুঁড়ে মারেন।

আইডিএফের দাবি, সোফায় বসে থাকা ওই ব্যক্তি ইয়াহিয়া সিনওয়ার ছিলেন। তবে ভিডিওটির বিষয়ে আইডিএফের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।  

ইসরায়েল সিনওয়ারকে হত্যার দাবি করলেও হামাসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। এদিকে সিনওয়ারকে হত্যা করা হয়েছে, এমন ঘোষণায় ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলছেন, এটি ইসরায়েলের জন্য স্বস্তি এবং গাজা যুদ্ধের সমাপ্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।

উল্লেখ্য, দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব।  

ইসরায়েলি পুলিশ জানায়, দাঁতের রেকর্ড, আঙ্গুলের ছাপ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে সিনওয়ারের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS