News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
লেবানন প্রবাসীরা যেভাবে স্বাস্থ্যসেবা নিতে পারবেন

লেবানন প্রবাসীরা যেভাবে স্বাস্থ্যসেবা নিতে পারবেন

লেবানন প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৭ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র/আবাসস্থলগুলোতে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য নিম্নলিখিত নম্বরে (সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো:

লেবানিজ রেডক্রস নম্বর (শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০
প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য নম্বর- ৭০১২৮৭৯৩
প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিবহনের জন্য নম্বর- ৮১৯৫৬৫৬২
যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে নম্বর- ৭৬৭৭৭১৩৯
প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS