News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু ইশিবা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু ইশিবা

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তার দলের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

৬৭ বছর বয়সী এ ব্যক্তি দীর্ঘদিনের শাসক কেলেঙ্কারিতে জর্জরিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নিয়ন্ত্রণ নেন এবং নিম্নকক্ষে তার দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে অক্টোবরে সংসদের অধিবেশন শুরু হলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির কমান্ড গ্রহণ করবেন।খবর সিএনএন’র

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় সাত দশকব্যাপী জাপান শাসন করছে এলডিপি। পার্লামেন্টে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের নেতাই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে প্রায় নিশ্চিতভাবে বলা যায়। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইশিবা।

আগামী সোমবার পদত্যাগ করবেন কিশিদা ও তার মন্ত্রীসভা। মঙ্গলবার এক বিশেষ অধিবেশনে ইশিবাকে তার দায়িত্ব অর্পণ করা হবে।

ভোটে জয়লাভের পর এলডিপির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক বার্তায় ইশিবা বলেছেন, জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। সাহস ও দায়িত্ববোধের সঙ্গে সত্যের পথে থাকতে হবে। আমরা সবাই যেন আবার হাসিমুখে বাঁচতে পারি, সেটা নিশ্চিতে জাপানকে নিরাপদ করে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS