News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ঢাকা থেকে হংকং যাওয়ার ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

ঢাকা থেকে হংকং যাওয়ার ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টায় ছেড়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ওই যাত্রীর মৃত্যু হয়।  

হংকং পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তারা বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে খবর পেয়েছে বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে এক যাত্রী মারা গেছেন। পুলিশের তরফ থেকে মৃত ওই বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS